ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৫ জন হাসপাতালে ভর্তি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের রবিবার (১৮ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে কোনও মৃত্যু ঘটেনি।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, বরিশাল (সিটি করপোরেশনের বাইরে) ও চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে) বিভাগে পাঁচজন করে, ঢাকা বিভাগের সিটি করপোরেশন বাহিরের এলাকায় পাঁচজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন পাঁচজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সাতজন, খুলনা বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে তিনজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে ৬৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে।

২০২৬ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৭৮০ জন। এর মধ্যে ৬২ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ২ শতাংশ নারী। চলতি বছর একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছে ৪১৩ জনের। ২০২৪ সালে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত