বাংলাদেশের পেসারদের দুর্দান্ত ঝলকের পরও দিনশেষে নিজেদেরকে এগিয়ে রাখছেন ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়া লঙ্কান ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস।
প্রথম দিনশেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কামিন্দু বলেন, ‘আমি মনে করি ম্যাচে আমরা এগিয়ে আছি। যদি আমরা ১-২টি উইকেট কাল সকালে নিয়ে নিতে পারি তাহলে আরও ভালো অবস্থানে থাকব।’
৫৭ রানে ৫ উইকেট হারানোর পর ধনঞ্জয়ার সঙ্গে ২০২ রানের রেকর্ড জুটি গড়েন কামিন্দু। আউট হন ১০২ রান করে। সিলেটের উইকেট নিয়ে মেন্ডিস বলেন, ‘এটা পেসারদের জন্য ভালো উইকেট। তারা ৫ উইকেট নিয়ে ফেলেছে শুরুতেই। পরে তারা ব্যাটিংয়ে নেমেও ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে। ফলে আমি মনে করি এটা পেসারদের জন্য ভালো উইকেট। যদি আমরা সকালে আরও কয়েকটি উইকেট তুলে নিতে পারি তাহলে আরও এগিয়ে যেতে পারব আমরা।’
দিনের শেষ ১০ ওভারে ৩২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।