ঈদে ভিভো কিনলে লাখপতি

ঈদুল ফিতরে লাখপতি হওয়ার অফার নিয়ে এসেছে ভিভো। ভিভো ভি৩০ স্মার্টফোনে পাওয়া যাবে এই দারুণ সুযোগ। পাশাপাশি ভি২৯ সিরিজ, ওয়াই ১৭এস, ওয়াই ২৭এস, ওয়াই ৩৬ কিনেও এই সুযোগ পেয়ে যাবেন স্মার্টফোনপ্রেমীরা। সঙ্গে থাকছে রিরো এল১৩, রিরো স্মার্ট ওয়াচ ডব্লিউ ১ প্রো (শুধু ভিভো ভি৩০ স্মার্টফোনে নিশ্চিত উপহার), ভিভো ব্যাকপ্যাকের মতো আকর্ষণীয় উপহার। প্রিমিয়াম কোয়ালিটির অ্যামোলেড থ্রিডি কার্ভড ডিসপ্লে, স্মার্ট অরা লাইট ৩.০, স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮০ ওয়াটের ফ্লাশ চার্জার, ১২ জিবি র‌্যাম + ১২ জিবি অতিরিক্ত র‌্যাম + ২৫৬ জিবি রম থাকছে ভিভোর এই স্মার্টফোনে। পিকক গ্রিন এবং নোবেল ব্ল্যাক রঙের পাওয়া যাবে ভিভো ভি৩০। বিজ্ঞপ্তি