চিকেন পক্স হলে মাছ, মাংস

ডিম খেতে পারবেন অনেকেই ভাবেন চিকেন পক্স হলে মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না। এর বিজ্ঞানভিত্তিক কোনো কারণ নেই। ভাইরাসজনিত এই রোগ থেকে মুক্তি পেতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খেতেই হবে। তাতেই বাড়বে ইমিউনিটি। এমনকি শরীরে এনার্জির ঘাটতিও পূরণ করা সম্ভব হবে। চিকেন পক্স হলে নিয়মিত নিয়ম করে মাছ, মাংস, ডিম, সয়াবিন, ডালের মতো প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। নিয়ম করে খাওয়া-দাওয়া করলে দ্রুত সুস্থ হওয়া যাবে। চিকেন পক্স হলে অনেকেরই হজমের গোলযোগ দেখা দেয়। তাই এই সময় অতিরিক্ত তেল, মসলা দেওয়া খাবার খাওয়া যাবে না। চেষ্টা করতে হবে অল্প তেল-মসলা দেওয়া প্রোটিনযুক্ত খাবার খাওয়া। মৌসুমি ফল খেতে পারেন। কারণ এতে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই সুস্থ থাকতে খাবারে পরিবর্তন আনতে হবে। পক্সের লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ লক্ষণ দেখার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চিকেন পক্সের অ্যান্টিভাইরাল ওষুধের কোর্স শুরু করতে পারলে, খুব সহজেই রোগের প্রকোপ কমানো যাবে। এমনকি চোখে-মুখে অতিরিক্ত র‌্যাশ ওঠার আশঙ্কাও কমবে।