ঢাকার ওয়ারীতে নতুন আউটলেট খুলছে বলিউড সুপারস্টার সালমান খান প্রতিষ্ঠিত পোশাকের ব্র্যান্ড বিয়িং হিউম্যান ক্লোথিং। ব্র্যান্ডটি ইতিমধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং ফ্যাশন স্ট্রাইলের কারণে ক্রেতাদের নজর কেড়েছে।
গতকাল শুক্রবার ওয়ারীর ৩৬ র্যাঙ্কিং স্ট্রিটে নতুন এ আউটলেটের যাত্রা শুরু করে। এটি বাংলাদেশে বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের চতুর্থ আউটলেট।
এর আগে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর বনানীতে প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়। ক্রেতার চাহিদা বিবেচনায় নিয়ে দুই বছরের কম সময়ের মধ্যে একে একে চারটি আউটলেট প্রতিষ্ঠা করা হয়েছে।
ক্রিমসন কাপ বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা রেহান রহমান এবং মোহাইমিন মোস্তফার অক্লান্ত পরিশ্রমে এতোগুলো আউটলেট ক্রেতাদের জন্য চালু হলো।
ওয়ারী আউটলেটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী সাফা কবির এবং ফুড ব্লগার রাফসানদা ছোট ভাই। এ অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাশন ব্র্যান্ডটির প্রচারণার পাশাপাশি বাংলাদেশের ফ্যাশন ভূবণে ইতিবাচক প্রভাব তৈরি হবে বলে আশা করছেন আয়োজক কর্তৃপক্ষ।
ওয়ারী আউটলেট চালু করার পর অফার হিসেবে প্রথম ২৫ জন ক্রেতা বিনামূল্যে পায় সালমান খান স্বাক্ষরিত ক্যাপ। পরবর্তী ১০০ জন পায় ব্রেসলেট।