ফ্রিল্যান্সার টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফতাব) ইফতার মাহফিল ও মতবিনিময় অনুষ্ঠান রবিবার (৩১ মার্চ) রাজধানীর স্কাই সিটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে বিশেষ বিষয়ে অভিজ্ঞ প্রায় ১৫০ জন শিক্ষক এই সভায় অংশগ্রহণ করেন।
এতে স্মার্ট, উন্নত ও সমৃদ্ধশালী জাতি গঠনে সরকার কর্তৃক যে কোনো কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে এফতাব। সংগঠনের সভাপতি দিকবিজয় বালার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদুল ইসলাম, ডা. নেহাল হোসেন, ইঞ্জিনিয়ার নীল, সফিউল্লাহ সরকার, সুমন আহমেদ, হাফিজুর রহমান প্রমুখ।
যেকোনো সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারী সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ছাত্র-ছাত্রীদের স্বাভাবিক শিক্ষার পাশাপাশি ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, তাদের মধ্যে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলা এবং সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, শিশু ও নারী নির্যাতনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করাই এফতাবের উদ্দেশ্য।