সাকিব-লিটনের বিদায়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

এবার আর প্রথম বলে নয়। তবে লিটন টিকলেন মাত্র তিন বল! প্রথম বল ডিফেন্ড করে পরের বলে লিটন চার মারেন। এরপর যে বলটি খেলা উচিৎ নয়, ছেড়ে দিলেই হতো, তেমন বলে লিটন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন।

তার আগে এলবিডাব্লিউ আউট হয়ে ফেরেন সাকিব আল হাসান। এক বছর পর টেস্ট খেলতে নামা সাকিব আউট হন ২৩ বলে ১৫ রান করে। সাকিবের ইনিংসে ছিল একটি চার।

সাকিব-লিটন ফেরাতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৩০/৬। প্রথম ইনিংসে ফলোঅনের শঙ্কায় পরেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয় ৫৩১ রানে। ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হবে ৩৩২ রান।