দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৫৯৫ জনে।
বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার করোনা তথ্যে এমনটি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ সময়ে করোনা ভাইরাসে দেশে কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৩ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ৪ দশমিক ৩৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ৯৮৪ জনে।