দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের। এ সময়ে আরও ২৭ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫১৮টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জনে। এ ছাড়া করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২৩ জনে।
