গত বছর অস্কার মঞ্চে পুরস্কার প্রদান করতে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। এবার অ্যাকাডেমি (অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস) তাদের সোশ্যালে দীপিকার ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার ‘দিওয়ানি মস্তানি’ গানটি শেয়ার করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছে, ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাতে ‘দিওয়ানি মাস্তানি’ গানে দীপিকা পাড়ুকোন নাচছেন।’ স্বাভাবিকভাবেই তা দেখে অভিনেত্রীর অনুরাগীদের মনে খুশির হাওয়া। অজস্র অনুরাগীর মতোই বিষয়টি দীপিকার স্বামী রণবীরের দৃষ্টি এড়ায়নি। ওই ভিডিওর নিচে পর্দার বাজিরাও লেখেন, ‘মুগ্ধ করেছে।’ গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। তিনিও মন্তব্যের ঘরে ভিডিওটি শেয়ার করার জন্য অস্কার
কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। অনুরাগীদের একাংশের মতে, এই সিনেমাটি ভারতীয় সিনেমার সংগীতের ক্ষেত্রে মাইলফলক। অ্যাকাডেমি গানটিকে যোগ্য স্বীকৃতি দিয়েছে।