শিশুরা স্বভাবতই কৌতূহলপ্রিয়। নতুন নতুন জিনিস জানা ও শেখার এই আগ্রহকে উৎসাহিত করে স্কাউটিং। স্কাউটিং-এর সঙ্গে যুক্ত থাকলে একজন শিক্ষার্থী প্রতিকূল পরিবেশে টিকে থাকা, দুর্যোগে সাধারণ মানুষকে সহযোগিতা করা, জরুরি অবস্থায় সক্রিয় থাকার প্রশিক্ষণ লাভ করে। একজন শিক্ষার্থী পরিণত হয় সত্যিকারের মানব সম্পদে। ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশে স্কাউটসের কার্যক্রম শুরু হয়। এই দিনটি স্মরণে প্রতি বছর বাংলাদেশে ৮ এপ্রিল জাতীয় স্কাউট দিবস পালিত হয়। লিখেছেন কে এম রফিকুল ইসলাম
স্কাউটিং
প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার মানদ- স্থাপনে স্কাউটিং একটি অপরিহার্য পাঠশালা। এটি ছাত্রছাত্রীদের চারিত্রিক উন্নয়নে সহযোগিতা করার পাশাপাশি তাদের মধ্যে দায়িত্বশীলতা গড়ে তোলে। স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করে যা তাদের জীবনের বিভিন্ন ধাপে সফলতার সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করে। মাধ্যমিক পর্যায়ে, স্কাউটিং শিক্ষার মানদ- ও প্রাক্তন ধারণাকে আরও উন্নত করে যেতে থাকে। কলেজ পর্যায়ে রোভার স্কাউটিং ছাত্রছাত্রীদের স্বাধীনভাবে চিন্তা করতে শেখায় যা তাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই, প্রতিটি স্কুলে বিএনসিসি, গার্লস গাইড এবং অন্যান্য টিম গঠন করা প্রয়োজন। এই প্রোগ্রামগুলো শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ যা ছাত্রছাত্রীদের আদর্শ নাগরিক হিসেবে প্রস্তুত করে। তারা সহযোগিতা, নেতৃত্বের দক্ষতা, দায়িত্বশীলতা ও সামাজিক সংস্কৃতি বৃদ্ধি করে তাদের জীবনে এক নতুন দিক সৃষ্টি করে তোলে।
স্কাউটিং নিয়ে কিছু জানা-অজানা কথা
স্কাউটিং (Scouting) বিশ্বব্যাপী কিশোর-কিশোরীদের জন্য অরাজনৈতিক কার্যক্রম। এর লক্ষ্য কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ, যেন তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েল এ কার্যক্রম শুরু করেন। তিনি ব্রিটিশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। বর্তমানে পৃথিবীর ১০০ কোটি স্কাউট ও গার্লস গাইড বিভিন্ন স্কাউটিং সমিতির প্রতিনিধিত্ব করছে।
স্কাউটিং-এর আছে সমৃদ্ধ ইতিহাস। ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েলের নেতৃত্বে প্রথম স্কাউটিং শিবির অনুষ্ঠিত হয়। তার দৃষ্টিতে স্কাউটিং শুধু মাত্র শখ নয় বরং এটি একটি শিক্ষা যার মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং সামাজিক দায়িত্ব নেওয়া শেখায়। স্কাউটিং চর্চায় স্কাউটদের স্কাউটের আইন অনুযায়ী প্রতিজ্ঞা করতে হয় ও মটো মেনে চলতে হয় যা স্কাউটদের স্বনির্ভর, দায়িত্বশীল ও পরিবর্তিত পরিস্থিতিতে অভিযোজিত হতে সাহায্য করে।
স্কাউটের কিছু আইন, প্রতিজ্ঞা ও মটো রয়েছে।
কাব স্কাউট প্রতিজ্ঞা (শুধুমাত্র কাবদের জন্য)
আমি প্রতিজ্ঞা করছি যে,
আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
প্রতিদিন কারও না কারও উপকার করতে ’
কাব স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব
‘I promise that I will do my best to do my duty to god and my country to do good to other every day to obey the cub scout law.
কাব স্কাউট আইন
১. বড়দের কথা মেনে চলা (to obey the elders)
২. নিজেদের খেয়ালে কিছু না করা (to do anything whimsically)
স্কাউট প্রতিজ্ঞা
আমি আমার আত্মমর্যাদার ওপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,
আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
সর্বদা অপরকে সাহায্য করতে
স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব
(On my honor I promise that I will do my best to do my duty to Allah and my country to help other people at all times to obey the scout law)
(আল্লাহ এর পরিবর্তে নিজ নিজ ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার নাম হবে)
স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) আইন
১. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী (A scouts honor to be trusted)
২. স্কাউট সবার বন্ধু y (A scout is friend to all)
৩. স্কাউট বিনয়ী ও অনুগত(A scout is obedient and courteous)
৪. স্কাউট জীবের প্রতি সদয় (A scout is kind to animals)
৫. স্কাউট সদা প্রফুল্ল (A scout is cheerful at all times)
৬. স্কাউট মিতব্যয়ী (A scout is thrifty)
৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল (A scout is clean to thought word and deed)
স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) মটো
কাব স্কাউট মটো : যথাসাধ্য চেষ্টা করা (do your best)
স্কাউট মটো : সদা প্রস্তুত (be prepared always)
রোভার স্কাউট মটো : সেবা (servise)
এক কথায়, মানবতার সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা স্কাউটিং-এর মূল উদ্দেশ্য।
লেখক : উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সীতাকু-, চট্টগ্রাম