সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসির এক বোর্ডসভায় ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান মো. সাইদুল ইসলামের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সাইদুল ২৮ এপ্রিল ২০২৩-এ যমুনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি নতুন প্রজন্মের একজন প্রগতিশীল ও দক্ষ ব্যবসায়ী। তিনি ২০১০ সাল থেকে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী ফেবিয়ান গ্রুপের বিভিন্ন কোম্পানির পরিচালক। এ ছাড়া তিনি ফ্রক্স মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইকো অ্যাডভান্সড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। বিজ্ঞপ্তি