মরক্কোয় ঈদ কবে জানা গেল

আগামী বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করবে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। সোমবার (০৮ এপ্রিল) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ধর্ম বিষয়ক কমিটির সদস্যরা নিশ্চিত করেছেন আগামীকাল মঙ্গলবার রমজানের শেষ দিন পালন করবেন দেশবাসী। পরের দিন উদযাপিত হবে ঈদুল ফিতর।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তা জনগণকে জানাতে নির্দেশনা দেওয়া ধর্মীয় কমিটিকে।

বিভিন্ন আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার তথ্য অনুযায়ী আগামীকাল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত মিসরসহ সমগ্র মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সেই হিসেবে বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিমরা।