গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল পথচারী নারীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় আছিয়া বেগম (৪৫) নামের এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত আছিয়া বেগম একই উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অপু মিয়ার স্ত্রী। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শহরের বাসায় ঝিয়ের কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শরী জানায়, আছিয়া বেগম কাজের উদ্দেশে বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুর গামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। স্বজনদের কবর পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।