সেই ওয়াংখেড়েতে ম্যাক্সওয়েলের অন্যরকম রেকর্ড

২০২৩'র ৮ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে ১২৮ বলে ডাবল সেঞ্চুরির এক ইনিংস খেলেছিলেন, যে ইনিংসকে ওয়ানডে ইতিহাসেরই সেরা বলছেন অনেকে। সেই ওয়াংখেড়েতে এবার গড়লেন এমন এক রেকর্ড যা নিশ্চয়ই তিনি চাননি।

বৃহস্পতিবার আইপিএল ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে শূণ্যতে আউট হয়েছেন ম্যাক্সওয়েল যা তার আইপিএল ক্যারিয়ারের ১৭তম শূণ্যতে আউট। এটিই সর্বোচ্চ, আর কেউ এর বেশিবার শূন্য রানে আউট হননি। তবে ১৭ শূন্যে আরও দুজনকে পাশে পাচ্ছেন ম্যাক্সওয়েল। বেঙ্গালুরু সতীর্থ দিনেশ কার্তিক ও মুম্বাইয়ের রোহিত শর্মা—এ দুজনও আইপিএলে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন।

তবে একটা জায়গায় দুই ভারতীয় থেকেও এগিয়ে ম্যাক্সওয়েল। ১৭ ম্যাচে শূন্য রানে আউট হতে সবচেয়ে কম ম্যাচ লেগেছে তারই। ১২৬ ইনিংসেই ১৭ বার শূন্যের দেখা পেয়েছেন ম্যাক্সওয়েল। ১৭ শূন্যধারী কার্তিকের ইনিংস সংখ্যা ঠিক এক শটি বেশি—২২৬। আর রোহিতের মোট ইনিংস ২৪২টি।

রোহিত-কার্তিক-ম্যাক্সওয়েলদের পেছন পেছন ছুটছেন রশিদ খান, পীযূষ চাওলা ও সুনীল নারাইনের। তিনজনের শূন্য আছে ১৫টি করে। মানদীপ সিংয়েরও ১৫টি শূন্য আছে, তবে এবারের আইপিএলে তিনি খেলছেন না বলে আপাতত দৌড়েও নেই।