সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রথমবারের মতো একটি ফৌজদারি মামলার বিচার শুরু হয়েছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াইয়ে যখন ট্রাম্প ধরাছোঁয়ার বাইরে, ঠিক তখন এই আইনি প্রক্রিয়া শুরু হলো। এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলার বিচারের মুখে পড়লেন। গতকাল সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে তার এই বিচারকাজ শুরু হয়।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে ডোনাল্ড ট্রাম্প পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছিলেন যাতে তার সঙ্গে সম্পর্কের কথা গোপন রাখেন ওই তারকা। ঘুষকা-ের জন্য নিজের ব্যবসায়িক নথির অসত্য তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে।