প্রাইম ব্যাংকের ১৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ২০২৩ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং ২০২৩ সালে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়।

নিরীক্ষত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে কর পরিশোধের পর ব্যাংকের সমন্বিত নিট মুনাফা (এনএপিটি) দাঁড়িয়েছে ৪৮০ কোটি টাকা, যা ২০২২ সালে ছিল ৩৯৯ কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৪ পয়সা, যা ২০২২ সালে ছিল ৩ টাকা ৫৩ পয়সা। সর্বশেষ হিসাববছরে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৬ পয়সা, যা ২০২২ সালে ছিল ২৮ টাকা ৪১ পয়সা এবং শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৯ পয়সা, যা ২০২২ সালে ২৩ পয়সা ঋণাত্মক ছিল। প্রস্তাবিত লভ্যাংশ ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী ৩০ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে। বিজ্ঞপ্তি