প্লাস্টিক দূষণ রোধে কাজ করবে এসিআই কো-রো ও গার্বেজম্যান

স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপ এসিআই লিমিটেড এবং ডেনমার্কের জুস জায়ান্ট কো-রো এ/এস-এর যৌথ বিনিয়োগে তৈরি এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড দেশের প্লাস্টিক দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানি গার্বেজম্যান লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। গতকাল রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযানের মধ্যদিয়ে উভয় পক্ষের মধ্যকার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এসিআই কো-রো-এর এমডি নিলস রনো, এসিআই কো-রো-এর হেড অব মার্কেটিং ইবনে আবু জায়েদ, গার্বেজম্যান লিমিটেডের এমডি ফাহিম উদ্দিন।

প্লাস্টিক বর্জ্যরে পরিমাণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখাই এ চুক্তির মূল লক্ষ্য। বর্জ্য সংগ্রহ এবং পুনর্ব্যবহারে গার্বেজম্যানের দক্ষতা এবং এসিআই কো-রো-এর প্রাতিষ্ঠানিক শক্তির সমন্বয় একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর দেশ গঠনে শক্তিশালী ভূমিকা রাখবে।

এই পার্টনারশিপের আওতায় আগামী এক বছরের মধ্যে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার, বর্জ্য সংগ্রহের বিন স্থাপন, গ্রিন ক্যাম্পাস প্রতিযোগিতা ও ক্লিনিং ইভেন্ট আয়োজন করা হবে। যার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।

এ প্রসঙ্গে এসিআই কো-রো-এর এমডি নিলস রনো বলেন, ‘এই পার্টনারশিপ পরিবেশগত উন্নয়নে আমাদের প্রতিশ্রুতির অংশস্বরূপ।’

গার্বেজম্যানের এমডি ফাহিম উদ্দিন বলেন, ‘পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ অতীব জরুরি।’  বিজ্ঞপ্তি