গোপনে ইউক্রেনে মার্কিন ক্ষেপণাস্ত্র

গোপনে ইউক্রেনে দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য দিয়েছেন। গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৩০ কোটি ডলারের একটি সামরিক সহায়তা অনুমোদন করেছিলেন; এসব অস্ত্র ওই কর্মসূচিরই অংশ। চলতি মাসেই অস্ত্রগুলো ইউক্রেনে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দিয়ে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। যুক্তরাষ্ট্র কর্তৃক ইউক্রেনে ক্ষেপণাস্ত্র সরবরাহের খবরটি এমন সময় এলো, যখন নতুন করে ছয় হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের সহায়তা অনুমোদন করেছে ওয়াশিংটন।

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ এর আগে কিয়েভে কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল ওয়াশিংটন।