শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বোরো মৌসুমের পাকা ধানক্ষেত পাহারা দিতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ওমর আলী ওরফে ওমর মিস্ত্রি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওমর আলী ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ওমর আলী তার বোরো ধানক্ষেত পাহারা দিতে যান। অন্যান্য রাতে স্থানীয় অনেক কৃষক থাকলেও এদিন তিনি একাই পাহারায় ছিলেন। রাত ১০টার দিকে একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে এলে ওমর আলী সামনে পড়ে যান। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি মারা যান। কিছুক্ষণ পর এলাকাবাসী এসে ঘটনাস্থল থেকে ওমর আলীর ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শনে যান।
স্থানীয়রা জানান, দিনভর চৌকিদার টিলাসহ আশপাশের পাহাড়ে বন্যহাতির দল বিচরণ করছিল। মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃত ব্যক্তির পরিবার আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে।