চট্টগ্রামের হাটহাজারী উপজেলা চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৩ হাজার ৭৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন দুটি পাতা প্রতীকের নুরুল আফসার সরকার। রবিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
বেসরকারি ঘোষিত ফলাফল অনুযায়ী নুরুল আফসার সরকারের নিকটতম প্রতিদন্দ্বী হাজি নেজাম উদ্দিন তনি পেয়েছেন ৩ হাজার ৬০৮ ভোট।
এর আগে আজ রবিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩টি ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। চিকনদন্ডী ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ৮৯৬। এর মধ্যে ভোট পড়েছে ১৩ হাজার ৯৬১টি। বাতিল হয়েছে ১০১ ভোট।