আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের মধ্যে এ খাত থেকে কর অব্যাহতি তুলে নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চাপ দিচ্ছে ঋণদাতা সংস্থাটি।
গতকাল রবিবার আগারগাঁওয়ে এনবিআর ভবনে দিনব্যাপী রাজস্ব ভবনে আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এ বিষয়টি উঠে এসেছে। মিটিংয়ে উপস্থিত নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ সময় এনবিআর কর্মকর্তারা আইসিটি খাতের বর্তমান অবস্থা তুলে ধরেন। কর অব্যাহতি থাকার ফলে এ খাতের উত্থান হয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তা অব্যাহত থাকা প্রয়োজন। তবে এ বিষয়ে একমত হয়নি আইএমএফ মিশন।
দেশের তথ্যপ্রযুক্তি শিল্প থেকে ৪৫ বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জন করা সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য। কর অব্যাহতি তুলে দিলে এ খাতের ক্রমবর্ধমান বিকাশ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন খাত-সংশ্লিষ্টরা।