পহেলা মে রাজধানীতে যে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন

মে দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। বিএমএ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আগামীকাল বুধবার (১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট এবং হাসপাতালে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা পাবেন রোগীরা।

এদিন এই হাসপাতালে রাজধানীর ১৪ টি সরকারি সাধারণ ও বিশেষায়িত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই চিকিৎসা সেবা দেবেন।

যেসব হাসপাতালের চিকিৎসকরা এই দিন চিকিৎসা সেবা দিবেন, সেই হাসপাতালগুলো হলো — বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, শেখ হাসিনা বান ও প্লাষ্টিক সার্জরী ইনস্টিটিউট, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠান।

এই ক্যাম্পে যে সব রোগের বিনামূল্য চিকিৎসা দেওয়া হবে সেই রোগগুলো হল— শ্রবন ও বাক প্রতিবন্ধী, হাড়জোড় বা অস্থির রোগ, শিশুদের জন্মগত ঠোঁটকাটা, তালুকাটা রোগ, শিশু রোগ, দৈহিক ত্রুটি এবং আগুনে পোড়া রোগ, দন্ত রোগ, চক্ষু রোগ, স্ত্রী রোগ, মানসিক রোগ, পেটের বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ, কিডনি মুত্রথলি ও মূত্রনালীর রোগ, স্নায়ু রোগ, শারীরিক প্রতিবন্ধকতা বা মাংসপেশী জনিত ব্যথা রোগ, চর্ম ও যৌন রোগ, বক্ষব্যাধি এ্যজমা ও শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ, ডায়াবেটিস ও হরমোন জনিত রোগ, ক্যান্সার রোগ, বাত ও ব্যাথাজনিত রোগ।

এছাড়া স্বাস্থ্য ক্যাম্পে আসা সকল মানুষের বিনামূল্যে ডায়াবেটিস, হেপাটাইটিস বি ও সি   এইচআইভি পরীক্ষা এবং যক্ষ্মা স্ক্রীনিং করা হবে।

এদিন চিকিৎসা নিতে হলে রোগীদের আগেভাগেই নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য :০১৭০০—৬৬১৮৯০ এই নাম্বারে যোগাযোগ করতে হবে।