ভালোবেসে সামান্থা রুথ প্রভুকে বিয়ে করেছিলেন নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। সামান্থার সঙ্গে বিবাহের সম্পর্কে থাকাকালীন সময়েই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা। তবে এই বিষয়ে কখনোই মুখ খোলেননি অভিনেতা।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কে ঠকানো নিয়ে মুখ খোলেন তিনি। স্পষ্ট জানান, সম্পর্কে থেকে দ্বিচারিতা করেছেন তিনি!
সম্প্রতি সোশাল মিডিয়ায় নাগা চৈতন্যর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নাগা বলেছেন, ‘একটাই জীবন, এই জীবনে সব রকম অভিজ্ঞতা থাকা দরকার। তবে এখন বয়স হয়েছে। নিজেকে বুঝেছি। তাই এখন সেটল ডাউন করতে চাই। তবে হ্যাঁ, সম্পর্কে থাকার সময় আমি ঠকিয়েছি।’
দক্ষিণী ছবিতে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন সামান্থা। সারা ভারতের দর্শকের কাছে তিনি প্রশংসা পান ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজের মাধ্যমে। সিরিজে রাজির ভূমিকায় অভিনয় করেন সামান্থা। এর জন্য একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় সামান্তার আইটেম নাচও তুমুল জনপ্রিয় হয়।
শোনা যায়, ২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটে সামান্থা ও দক্ষিণি সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়। ২০১৭ সালের জানুয়ারি মাসে তাদের বাগদান হয়। সে বছরেরই অক্টোবর মহা ধুমধাম করে তাদের বিয়ে হয়। বিয়ের পর সামান্থা আক্কিকেনি পদবী ব্যবহার করতেন। কিন্তু ২০২১ সালের জুলাই মাসে সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে এই পদবী বাদ দেন। তখন থেকেই নাগা-সামান্থার বিচ্ছেদের জল্পনা শুরু হয়ে যায়। রটনা ঘটনায় পরিণত হয় সে বছরের অক্টোবরে। আলাদা হওয়ার কথা জানান দুই তারকা।