চলতি সপ্তাহে (শুক্রবার) মুক্তি পেয়েছে তেলেগু তারকা সামান্থা রুথ প্রভুর বহুল প্রত্যাশিত সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’। মুক্তির চার দিনের মাথায় বক্স অফিসে বাজিমাত করে নিজের প্রথম প্রযোজিত ছবিতেই সাফল্যের দেখা পেলেন এই অভিনেত্রী। নারীপ্রধান সিনেমাটি প্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই তারকা। তবে কেন এত আলোচনা। কী আছে এই সিনেমা?
ভারতীয় সিনে বিশ্লেষকরা জানাচ্ছেন, মুক্তির প্রথম সপ্তাহে ‘মা ইনতি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী ৪৩ কোটি রুপির গ্রস কালেকশন পার করে। সোমবারের (২২ জুন) হিসাব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৪৬ কোটি রুপি। আন্তর্জাতিক বাজারের মাত্র চার দিনে ১৪.৬ কোটি রুপি আয় করেছে। যা সুপারস্টার রাম চরণের ‘পেড্ডি’র সমান। অথচ ‘পেডি’-এর টিকিটের মূল্য ছিল সামান্থার সিনেমার চেয়ে প্রায় দ্বিগুণ!
পরিচালক নন্দিনী রেড্ডি আর সামান্থা আগে থেকেই চেয়েছিলেন পর্দায় নারীদের বলির পাঁঠার ইমেজটা ভেঙে দিতে। তারা চেয়েছিলেন রজনীকান্তের ‘বাশা’ সিনেমার মতো ভরপুর অ্যাকশন আর কমার্শিয়াল হিরো হিসেবে সামান্থাকে পর্দায় আনতে। ‘মা ইনতি বাঙ্গারাম’ মূলত পারিবারিক অ্যাকশন সিনেমা। ট্রেইলারে শাড়ি পরে বাসের ভেতরের সামান্থার মারপিটের দৃশ্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। সাধারণত পুরুষ সুপারস্টারদের পর্দায় আসার সময় দর্শকেরা যেভাবে হাততালি দেয়। সামান্থার অ্যাকশন দৃশ্য দেখেও প্রেক্ষাগৃহে একই উন্মাদনা তৈরি হয়। সিনেমার সাফল্যের পেছনে ওই দৃশ্যের বিশেষ ভুমিকা রয়েছে।
সিনেমাটি পরিচালনা করেছেন বি. ভি. নন্দিনী রেড্ডি। যৌথভাবে প্রযোজনা করেছেন সামান্থা রুথ প্রভু, রাজ নিদিমোরু ও হিমান্ক রেড্ডি দুভুরু। সংগীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন, চিত্রগ্রহণে ছিলেন ওম প্রকাশ এবং সম্পাদনা করেছেন ধর্মেন্দ্র কাকারলা। ‘ত্রিলিল মুভিং পিকচার্স’-এর ব্যানারে নির্মিত সিনেমায় সামান্থা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী এবং শ্রীমুখী।
‘মা ইনটি বাঙ্গারাম’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক নারীকে কেন্দ্র করে। যার জীবনে একটি গোপন রহস্য রয়েছে। একটি ঐতিহ্যবাহী পরিবারে নিজের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। কিন্তু একসময় যখন তার অতীত এসে বর্তমানের মুখোমুখি দাঁড়ায় তখন নিজের পরিবারকে বাঁচাতে একাই লড়াইয়ে নামেন তিনি।
রক্ষক যখন ভক্ষক! ভাইরাল জ্যাকুলিন ও বডিগার্ডের ভিডিও
ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত
ইরানের ওপর নিষেধাজ্ঞা এখনই উঠছে না
গান গেয়ে ভাইরাল সেই শিক্ষককে অব্যাহতি দিলো ঢাবি