সমাপ্ত অর্থবছরের জন্য বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ১২.৫০ শতাংশ নগদ এবং ১২.৫০ শতাংশ স্টক। গত সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশ অনুমোদন করেন। ইবিএল চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে এজিএমে পরিচালক এম. গাজীউল হক, মীর নাসির হোসেন, সেলিনা আলী, আনিস আহমেদ, ইবিএল এমডি আলী রেজা ইফতেখারসহ বিপুলসংখ্যক শেয়ারধারী ডিজিটাল মাধ্যমে যোগ দেন। শেয়ারধারীরা ৩২তম এজিএমের সব এজেন্ডা অনুমোদন করেন। বিজ্ঞপ্তি