ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে হয়। সভায় পরিচালনা পর্ষদ ঘোষিত ১০% নগদ লভ্যাংশ (স্পনসর-পরিচালকরা ব্যতীত) শেয়ারহোল্ডাররা অনুমোদন দেন। সভায় ২০২৪ সালের আর্থিক বিবরণী নিরীক্ষক এবং করপোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণ করা হয় এবং কোম্পানির বর্তমান নাম ‘ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি’ নামে পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়।
এ সময় উল্লেখযোগ্যসংখ্যক পরিচালক, শেয়ারহোল্ডাররা সভায় যোগ দেন। ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা শহিদ-ই-মঞ্জুর মোরশেদ ওই সভায় যোগ দেন এবং শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের বিপরীতে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি