অবশেষে মোংলায় বৃষ্টির দেখা মেলেছে। শুক্রবার (৩ মে) বিকেল ৪টার দিকে শুরু হয়ে কয়েক মিনিট ঝরে হালকা এ বৃষ্টি। এতে জনজীবন স্বস্তি মিলেনি, বরং বেড়েছে ভ্যাপসা-গুমোট গরম। সামান্য বৃষ্টিতে চলে গেছে বিদ্যুৎও। ফলে গরমে আরো বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।
চলমান তাপদাহের মধ্যে মৌসুমের প্রথম সামান্য বৃষ্টিতে মনের স্বস্তি মিললেও শরীরে অস্বস্তি রয়েই গেছে। প্রখর রোদের মধ্যে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝরে কয়েক মিনিটের এ হালকা বৃষ্টি। এরপর আবারও আকাশ রৌদ্রজ্বল হয়ে উঠেছে।
আকাশে মাঝে মধ্যে মেঘের গর্জন রয়েছে, এতে সন্ধ্যা কিংবা রাতে ফের বৃষ্টিপাত হলেও হতে পারে বলে এমনটা জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ।