মৌলভীবাজারে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এর উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এ সময় তিনি বলেন, আদালতের বিচারপ্রার্থীদের পানিপান, টয়লেটে যাওয়াসহ মায়ের দুগ্ধপোষ্য সন্তানের দুধ খাওয়ানোর কোনো স্থান নেই। বিষয়টি সাবেক প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে দেশের সব আদালত চত্বরে এক হাজার বর্গফুট আয়তনের ন্যায়কুঞ্জ স্থাপনের নির্দেশ দেন। এখন থেকে সাধারণ বিচারপ্রার্থীরা এটি ব্যবহার করতে পারবেন।
এ সময় জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবির, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমানসহ আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।