নকল স্যালাইন তৈরির অভিযোগে গ্রেপ্তার ৩

নকল স্যালাইন তৈরির অভিযোগে তিন ব্যক্তিকে রাজধানীর মতিঝিল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল শনিবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান। তিনি বলেন, একটি চক্র বাজার থেকে চিনি, লবণ কিনে তা প্যাকেটজাত করে মানুষের কাছে বিলি ও বিক্রি করছিল। যেহেতু মানুষের স্যালাইন দরকার তারা তা কিনে গ্রামে পাঠাচ্ছিলেন। আমরা চক্রটির চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছি। বাকি ব্যক্তিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আরেকজন পলাতক রয়েছে। তারা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা এসব নকল স্যালাইন তৈরি করছে।

তিনি আরও বলেন, ওই তিনজনের কাছ থেকে ২ হাজার ৮০০ প্যাকেট নকল স্যালাইন উদ্ধার করা হয়েছে।