যুক্তরাষ্ট্রের আঘাত লাগলে কিছু করার নেই : কাদের

আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে লিপ্ত আছে, এমন কিছু তাদের জানা নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে সংঘাত করব কেন? আমরা সত্য বলতে গিয়ে যদি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগে, সেখানে তো আমাদের কিছু করার নেই।’

গতকাল রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে যে আন্দোলন চলছে সেটা দমনের প্রক্রিয়া নির্দয়। এর সমালোচনা করে যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলনকে ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের আঘাত লাগলে কিছু করার নেই : কাদের

সে দেশে হওয়া আন্দোলনের সঙ্গে তুলনা করেন তিনি। কাদের বলেন, ‘এখানে সত্যটা যদি বলি তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের বিষয়টি কেন আসবে? তুমি আমার মানবাধিকার নির্বাচন, গণতন্ত্র নিয়ে প্রশ্ন করবে। আর এখন তোমার মানবাধিকার নিয়ে বলতে পারব না?’

এ সময় তিনি যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত গুলির ঘটনায় প্রাণহানির কথা তুলে ধরেন। সেতুমন্ত্রী বলেন, ‘তারা আমাদের দেশের মানবাধিকার যে দৃষ্টিতে দেখবে তাদের দেশে সেভাবে দেখবে না কেন?’

উপজেলা নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা একটি দল করি। এই দলে সরকারি ও দলীয় পদ যদি কোনো পরিবারে কেন্দ্রীভূত হয়ে যায়, তখন দলের অন্য নেতাকর্মীরা ভাবে এখানে তাদের কোনো ভবিষ্যৎ নেই। সে কারণে তাদের মধ্যে হতাশা কাজ করে। আমরা নীতিগত প্রশ্নে এ কথা বলেছি। আইনগত ভিন্ন ব্যাপার।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।