ওমর সানীর মতো প্রেমিক দেখেননি মিশা সওদাগর

ওমর সানীর মতো প্রেমিক দেখেননি মিশা সওদাগর। এমনটাই জানালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা। 
 
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। এখনো অভিনয়ে দেখা যায় তাকে। দীর্ঘদিন পর তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি গত ঈদে, অন্যটি গত শুক্রবার। এদিকে আজ তার জন্মদিন।
 
এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন মিশা সওদাগর। আর সেই শুভেচ্ছা বাণীতেই ওমর সানীর প্রতি এমন অভিমত প্রকাশ পেল।
 
মিশা বললেন, গল্প উপন্যাস সিনেমা নাটক আর ইতিহাসে অনেক প্রেমিকের গল্প শুনেছি। কিন্তু তোর মতো খাটি প্রেমিক আমি জীবনেও দেখিনি। লও সালাম হে প্রেমিক। শুভ জন্মদিন হে প্রেমিক।
 
এদিকে এই দিনে বাসাতেই আছেন। এখন জীবন অনেকটাই এক রকম যাচ্ছে ঢাকাই সিনেমার এই অভিনেতার। বললেন, আমি একেবারে নিজের মতো জীবন কাটাচ্ছি। কোথাও যেতে ভালো লাগে না। গতানুগতিকভাবে শুধু পর্দায় নয়, কোথাও যেতে ইচ্ছা করে না। এমনকি আমি কারও আমন্ত্রণ নিই না, কাওকে আমন্ত্রণও করি না। চারপাশের যে অবস্থা!
 
নিজের জন্মদিন নিয়ে বললেন, এবারও তেমন কোনো পরিকল্পনা নেই। কারণ, মে মাসটা আমার জন্য তাই একটু অন্য রকম। এ মাসে আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাই এ মাসটা আমার জন্য খুব একটা আড়ম্বর হয় না আসলে। এবার তো একদমই না। এবার আমার স্ত্রী (চিত্রনায়িকা মৌসুমী) দেশে নেই। সে ও আমার ছেলে মেয়েরা আমেরিকায়। বাসায় আমি একা। তাই এবার তো ঘরোয়া আয়োজনও হবে না।