‘চাবুক মারা’ নিয়ে সানী-জয়ের পাল্টাপাল্টি পোস্ট, আলোচনা তুঙ্গে

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০১:৩১ পিএম

উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা মন্তব্য করেছেন ঢালিউড অভিনেতা ওমর সানী। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, জয়কে মারার জন্য তিনি আসল চাবুক অর্ডার দিয়েছেন। তবে একই সঙ্গে বিষয়টিকে তিনি নিছক রসিকতা বলেও উল্লেখ করেছেন।

সোমবার (১৩ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে ওমর সানী লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তোলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’ পোস্টের শেষে তিনি লেখেন, ‘বিষয়টি খেলাধুলা, মজা।’ 

এর আগে ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। সেই ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় শাহরিয়ার নাজিম জয় একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন। জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। নব্বইয়ের দশকে দেখতাম সিনেমায় মৌসুমী ওমর সানীকে চাবুক মারত। কেন মারত, এখন বুঝেছি।’ 

জয়ের ওই পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকেই ওমর সানীর বক্তব্য নিয়ে ব্যঙ্গ করেন। কেউ পুরোনো বাংলা চলচ্চিত্রে ওমর সানী ও মৌসুমীর চাবুক মারার দৃশ্যের প্রসঙ্গ তোলেন, আবার কেউ নানা ধরনের রসিকতাপূর্ণ মন্তব্য করেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত