কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনের ৩৩ আসনের ১৯টি টিকিটসহ আরমান আলী (৩০) নামে রেলওয়ের এক খালাসি কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে কুলিয়ারচর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার কুলিয়ারচর স্টেশন এলাকা থেকে রেলওয়ের খালাসি কর্মী আরমান আলীকে আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইলের অ্যাপসের মাধ্যমে কেনা বিভিন্ন ট্রেনের ১৯টি টিকিট পাওয়া যায়।
আটক আরমান আলী জানান, তিনি আত্মীয়স্বজনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে বিভিন্ন রুটের ট্রেনের টিকিট কেটে গ্রাহকদের কাছে বিক্রি করতেন। ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার জানান, আরমান আলী তার স্ত্রীসহ নিকটাত্মীয়দের আইডি দিয়ে টিকিট কাটতেন। এরপর কালোবাজারি করে সেগুলো চড়া দামে বিক্রি করতেন।