সাতক্ষীরার আমের সুনাম অক্ষুণ্ণ রাখতে ও অপরিপক্ক আম পেড়ে বাজারজাতকরণ প্রতিরোধে আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ৯ মে থেকে বোম্বাই ও গোলাপ খাস, ১১ মে থেকে গোবিন্দ ভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ন্যাংড়া এবং ১০ জুন আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে।
সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এই আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়।
সভায় আম চাষী ও ব্যবসায়ীদের প্রতি ঘোষিত সময়সূচি অনুযায়ী আম সংগ্রহ ও বাজারজাতকরণের আহবান জানানো হয়। একই সাথে ক্রেতা সাধারণের প্রতি উল্লিখিত সময়সূচি মেনে সতর্কভাবে সাতক্ষীরার আম কেনার পরামর্শ দেওয়া হয়।