প্রথম প্রান্তিকে এসআইবিএলের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির (এসআইবিএল) প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে। চলতি প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি প্রথম প্রান্তিকে এসআইবিএল নগদ অর্থের সংকটে থাকলেও তা আগের বছরের তুলনায় কমেছে। চলতি প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৮২ পয়সা ঋণাত্মক, যা আগের বছর ৫ টাকা ৫৫ পয়সা ঋণাত্মক ছিল। গত ৩১ মার্চ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৮৮ পয়সা।