পাউবোর সেই দুই প্রকৌশলীর নামে দুদকের মামলা

পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে ঠিকাদারের কাছ থেকে ঘুষ লেনদেনের অভিযোগে দুই প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ৫ মে দুদকের পাবনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানা (২৯), মোশাররফ হোসেন (৪২), উপসহকারী প্রকৌশলী রাজিব হোসাইন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), ফরহাদ হোসেন (৩১) ও আল রাফি কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আরিফুজ্জামান রাজিব (৩৮)।

মামলা তদন্তের ভার দেওয়া হয়েছে দুদকের পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক মোক্তার হোসেনকে। প্রাথমিক তদন্তে ঠিকাদার রাজিবের সঙ্গে ঘুষ লেনদেনের সম্পৃক্ততা রয়েছে বলে মামলার নথিতে বলা হয়েছে। দুদক পাবনা জেলা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. খাইরুল হক বলেন, ঊর্ধ্বতন

কর্তৃপক্ষের নির্দেশে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘুষ লেনদেন ও বিভিন্ন প্রকল্পে অনিয়মের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।