বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলো।

গতকাল মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে সিআইডির কাছে সোপর্দ করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন ফকির।

 

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ অগ্নিকাণ্ডের পরই দেশ ছাড়েন বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজ। গতকাল মঙ্গলবার রাতে দেশে ফেরেন তিনি।

ওই অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন নারী এবং ৮ শিশু ছিল।