১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একদল মুক্তিকামী ফুটবলার ভারতে গিয়ে গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। ভারতের বিভিন্ন রাজ্যে ঘুড়ে এই দলটি মুক্তিযুদ্ধের পক্ষে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে জনমত গঠন ও তহবিল সংগ্রহ করে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের তহবিলে জমা করে।
ইতিহাস গড়া সেই দলের সদস্য ছিলেন আমিনুল ইসলাম সুরুজ। সাবেক এই চৌকস ফুটবলার শারিরীক ভাবে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে।
তিনি জটিল কিডনি রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের সভাপতি, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার।
সুরুজের দ্রুত রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সোনালী অতীত ক্লাবের সভাপতি।