চলচ্চিত্র পরিচালক আউয়ালের মরদেহ উদ্ধার

রাজধানীর মগবাজারের দিলু রোডের একটি বাসা থেকে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি নায়ক ও পরিচালক মাসুম পারভেজ রুবেলের সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ ছবিতে কাজ করেন।

এরপর পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ ছবি পরিচালনা করেছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, গত রাতে দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। এ সময় রুমের মধ্যে বিছানায় শায়িত অবস্থায় ছিল মরদেহটি।

তিনি আরও জানান, জানা গেছে আউয়াল নামে ওই চলচ্চিত্র পরিচালক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।