সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের নিওম শহরের জন্য জমি অধগ্রহণের ক্ষেত্রে কেউ বাধা দিলে তাকে ‘হত্যার’ নির্দেশ দেওয়া হয়েছিল নিরাপত্তা কর্মীদের। বিবিসি জানিয়েছে, উচ্ছেদ অভিযানের বিরোধিতা করায় ইতিমধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে কর্নেল রাবিহ আলেনেজি নামের এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তাকে গ্রামবাসীকে উচ্ছেদের দায়িত্ব দেওয়া হয়েছিল। সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল, যারা শহরের জন্য জায়গা ছেড়ে দেবেন না, তাদের বিরুদ্ধে যেন গুলি করাসহ অন্যান্য মারণাস্ত্র ব্যবহারর করা হয়। তবে সৌদির সরকার এবং নিওম শহর ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।