সাভারে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন আকাশ মাহমুদ নামে এক যুবক। গত শুক্রবার রাতে সাভার পৌরসভার আড়াপাড়া মহল্লায় ওই যুবককে ছুরিকাঘাত করে কিশোর গ্যাং ‘কালা গ্যাং’ গ্রুপের সদস্যরা।
আকাশের মা নাছিমা বেগম জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেল করে তার বাসায় যায় ‘কালা গ্যাং’ গ্রুপের সদস্যরা। পরে রাতে জোড়পুকুরপাড়ে আকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেন। গুরুতর আকাশকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ইয়াসমিন খানম বলেন, ছুরিকাঘাতে আহত আকাশের অবস্থা সংকটাপন্ন। তার কিডনি ও লিভার ক্ষতবিক্ষত হয়েছে।