দৈনিক আজকালের খবরের অপরাধ বিভাগের সাংবাদিক ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) জ্যেষ্ঠ সদস্য বেলাল উদ্দিন সেতু সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব।
সেতু জানান, গতকাল শনিবার মিরপুর বেড়িবাঁধ হয়ে রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় রিকশা আটকে কয়েকজন সন্ত্রাসী তাকে ব্যাপক মারধর করে। এমনকি এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয় তারা। বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এই হামলার নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।