এনসিসি ব্যাংকের এমডি ও সিইও শামসুল আরেফিন

এম. শামসুল আরেফিন এনসিসি ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা  (সিইও) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন। ইতিপূর্বে, তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে ক্যামেলকো, চিফ রিস্ক অফিসার, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এবং করপোরেট বিজনেস বিভাগের প্রধানসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন।

আরেফিন ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ওয়ান, শাহ্জালাল ইসলামী, যমুনা, প্রিমিয়ার এবং এসবিএসি ব্যাংকে বিভিন্ন পর্যায়ের শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। বিজ্ঞপ্তি