ক্ষমতা সবার হাতে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাঁকারকণ উপযোগী রাস্তা পরিদর্শনের আগে গোপালপুর সরকার পাড়ায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের হাতে সাটুরিয়া নিরাপদ থাকবে, যারা মানুষের উপকার করবে। কারও ক্ষতি করবে না। এমন নেতাকেই বেছে নিতে হবে আপনাদের। মনে রাখবেন যারা বেশি কথা বলেন, মিষ্টি মিষ্টি কথা বেশি বলে, তারা কম কাজ করেন।
জাহিদ মালেক আরো বলেন, আপনারা অল্প লোককে বিশ্বাস করবেন, সকলকে বিশ্বাস করলে ঠকতে হয়। নদীকে যেমন আটকানো যায় না। বাধাগ্রস্ত করা যায় না। তেমনি চক্রান্ত করে উন্নয়ন বন্ধ করা যাবে না।
জনগণের উদ্দেশ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, বড় বড় কথা শুনে ভোট দিলে, ঠকবেন। ভোটের মাধ্যমে আপনারা যোগ্য নেতা তৈরি করবেন বলে আমি বিশ্বাস করি। আওয়ামী লীগের আমলেই বিএনপির নেতারা জন প্রতিনিধি ছিল। তারা কি কোনো কাজ করতে পেরেছে। সাটুরিয়ার ৭ টি ব্রিজ কি বিএনপি করেছে। শেখ হাসিনা আপনাদের জন্য দিন রাত কাজ করে যাচছে।
বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান গাজী মো. আব্দুল হাই, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, সহ সভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতি, আমজাদ হোসের লালমিয়া, যুগ্ম সম্পাদক গোলাম হোসেন, মো. রুহুল আমিন, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিম হোসাইনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।