লিচুর বিচি গলায় আটকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মানিকগঞ্জের ঘিওরে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে শ্বাসরুদ্ধ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

মারা যাওয়া আবদুল মজিদ মিয়া (৬৫) ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত আবদুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম রওশন বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধবার জানান, মঙ্গলবার দুপুরে বাড়িতে লিচু খাচ্ছিলেন আবদুল মজিদ মিয়া। এ সময় একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত শিবালয় উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।