এবার নাশকতায় কারাগারে সাবেক এমপি গিয়াস

এবার নাশকতার মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছর আড়াইহাজার উপজেলায় নাশকতার মামলায় জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান এই নির্দেশ দেন। পরে গিয়াসউদ্দিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা গিয়াসউদ্দিনের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, দুদক মামলায় গিয়াসউদ্দিনকে গত ১২ মে ঢাকার মহানগর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এবার তাকে গত বছরের ১ নভেম্বর আড়াইহাজার উপজেলায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে হাজির করে। জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করে আদালত।