আম সিন্ডিকেট নিয়ে সতর্ক করলেন কৃষিমন্ত্রী

আম নিয়ে সিন্ডিকেটের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ। তিনি বলেছেন, রাজশাহীতে আমের ফলন কম হয়েছে, সে কারণে দাম বাড়বে। ফলে সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

গতকাল শুক্রবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর করমপুর গ্রামে আমবাগান পরিদর্শন ও আমচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘রাশিয়া, বেলারুল, চীন, জাপান ও ভারত আম নিতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা চেষ্টা করছি বেশি পরিমাণ আম রপ্তানির।’