ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। এই সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন রাসি ভ্যান ডার ুসেন। সিরিজটি শুরু হবে আগামী ২৩ মে থেকে, শেষ হবে ২৬ মে। সবগুলো ম্যাচই হবে জ্যামাইকায়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি দিয়েই নিজেদের প্রস্তুতি সারবে দক্ষিণ আফ্রিকা।
অবশ্য এই সিরিজে দেখা যাবে না এইডেন মার্করাম, ডেভিড মিলার ও হেইনরিখ ক্লাসেনের মতো ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতির জন্য বিশ্রাম দিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রাসি ফন ডার ডুসেন, যিনি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ডুসেনের। এবার তার কাঁধেই দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অধিনায়কের দায়িত্ব। যে দলে জায়গা পেয়েছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার।
বিশ্বকাপে 'ডি' গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও নেদারল্যান্ডস।
দক্ষিণ আফ্রিকা দল
রাসি ফন ডার ডুসেন (অধিনায়ক), কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, বিজর্ন ফরচুন, ওটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোটজে, রেজা হ্যান্ডরিক্স, প্যাট্রিক ক্রুগার, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, অ্যান্ডিকে ফেলুকায়ো ও তাবরেজ শামসি।