লাভেলো আইসক্রিমের সঙ্গে নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশের চুক্তি

পুঁজিবাজার তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুড্স অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির সঙ্গে গোল্ডেন হারভেস্ট লজিস্টিকের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশের কোল্ডরুম এবং ফ্রিজার ডেলিভারি ভ্যান ভাড়া নেওয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১৯ মে লাভেলো আইসক্রিমের করপোরেট হেড অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

বাজারে লাভেলো আইসক্রিমের চাহিদা বেড়ে যাওয়ায় তাওফিকা ফুড্স অ্যান্ড লাভেলো আইসক্রিম তাদের নিজস্ব কোল্ডরুম এবং ডেলিভারি ভ্যানের পাশাপাশি নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশের কাছ থেকে কোল্ডরুম এবং ফ্রিজার ডেলিভারি ভ্যান ভাড়া নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা দেশব্যাপী লাভেলো আইসক্রিমের পণ্য সেবাকে আরও বৃদ্ধি করবে।

আইসক্রিমের বাড়তি চাহিদা মেটাতে নিজস্ব আমদানির পাশাপাশি আমদানিকৃত মিল্ক পাউডার ক্রয়ে এরই মধ্যে লাভেলো ও ড্যানিশ মিল্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

লাভেলো আইসক্রিম পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) কাউছার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাজ্জাদ হুসাইন, সিএসও মুহাম্মাদ রাজীব হাসান, হেড অব এইচআর বি এম রাব্বানী এবং হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ মুনিরুজ্জামান। নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন কাজুহিরু কোবায়াকাওয়া (এমডি)। বিজ্ঞপ্তি